𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ হৃদয় আমার চতুরঙ্গে ❀
লিখেছেন: ֎ শম্ভু লোধ ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
ঠমকি ঠমকি তোমার হালকা চলন
মন মাতানো তোমার খোঁপার গড়ন
কেড়ে নিলে আমার বাঁধ ভাঙা মন
তোমার ছোঁয়ায় বসেছে আমার মন
কি করি আমি এখন, কি করি এখন..
তোমার হাতে ঐ নকশি কাটা মেহেন্দি আঁকা
নয়ন ভরে শুধু তোমার দিকে তাকিয়ে থাকা
রঙবেরঙের মেহেন্দিতে ঢাকা নকশা আঁকা
তোমার হাতের তালুতে আমার ভুবন আঁকা
তোমার সুন্দর চতুরঙ্গে হৃদয় আটকে থাকা..
এখন আমি করবো কি, এখন আমি করবো কি
তোমার রঙিন স্বপ্নিল তালুর পরশে নিজেকে ঢাকি
ইচ্ছা করে তোমার ঐ হাতের স্পর্শে ডুবে থাকি
তোমার রূপের আঙ্গিকের ছায়ায় নিজেকে রাখি..
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


