কবিতা - বিশ্ব রক্তদাতা দিবস - পুতুল সাহা

0

বিশ্ব রক্তদাতা দিবস

পুতুল সাহা

এসো ভাই বন্ধু সকল 
বোঝো রক্তদানের মানে,
অর্থ দিয়েও হবে না তৈরি 
রক্ত কোনখানে। 

তোমার আমার দেহ থেকেই 
দিতে হবে রক্ত, 
রক্ত দিয়ে প্রাণ বাঁচানো 
নয়তো ভারি শক্ত। 

আমার রক্ত, তোমার রক্ত 
সবার রক্তই লাল, 
তবে কেন পৃথিবীতে 
রক্তের আকাল? 

রক্ত দেওয়া নয়তো ক্ষতির 
ঝুঁকি কমে ক্যান্সারের,
হৃদযন্ত্র সুস্থ থাকে 
কোলেস্টেরলও কমে। 

রক্তদান মহৎ দান 
পুণ্য বাড়ে দানে,
খুশি মনে এগিয়ে এসো 
স্বেচ্ছায় রক্তদানে। 

১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবসে 
এসো করি অঙ্গীকার,
জাতি ধর্ম নির্বিশেষে 
আমরা করব রক্তদান। 

রক্তদান জীবন দান 
যেন কভু না ভুলি,
রক্ত দিয়েই এসো আমরা 
নতুন সমাজ গড়ে তুলি।

কবিতা - বিশ্ব রক্তদাতা দিবস - পুতুল সাহা

কবির পরিচিতি:
আমি পুতুল সাহা। 
আমি পূর্ব বর্ধমান জেলার, কাটোয়া থানার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা। আমার বাবা- সনৎ সাহা, মা- উত্তরা সাহা, স্বামী- সোমনাথ সাহা, মেয়ে- সোনালী সাহা, ছেলে- সুজয় সাহা। আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। আমি ছোট থেকে সেভাবে লেখালেখি করিনি, শুধু মনে মনে ছন্দ মিলিয়েছি। কিন্তু, খাতায় সেভাবে কোনদিন লেখা হয়নি। হঠাৎই আমার ছেলের জন্মদিনে ছেলেকে নিয়ে কয়েকটা লাইন আমার মনে আসে, আর সেটাকে কবিতার রূপ দিই। সেটা দেখে সবার খুব ভালো লাগে এবং আমাকে সকলে অনুপ্রাণিত করে। আর সেই থেকেই, সারাদিন সংসার সামলে সংসারের ফাঁকে একটু লেখালেখির চেষ্টা করি। আর এই কাজে আমার মা-বাবা, সন্তান, স্বামী সকলেই খুব খুশি। 

🆃 🅷 🅰 🅽 🅺   🆈 🅾 🆄

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top