কষ্টের জীবন
ডাঃ বিশ্বনাথ মহুরী
মায়ের কোলে ,ছেলেবেলায়
মুখ লুকিয়ে অট্টহেসে,
শান্ত মনে, চুপটি করে
সুখনদীতে যেতাম ভেসে।
মায়ের আমার কষ্ট কত!
পরের বাড়ি বাসন মাজে!
ফ্যনভাতেতে ভরায় যে পেট
বিলাসিতা মোদের সাজে?
বাবা আমার রিকশা চালায়
সকালে যায় রাতে আসে,
কষ্টে ভরা জীর্ণবসন
লুকিয়ে নয়ন জলে ভাসে!
পাড়ার সবাই বেঁচকে মুখে
কত কটু কথা বলে,
কত কষ্টে কাটাই জীবন!
শুনতে কি হয় গরীব হলে?
আমি অনেক বড় হবো
বলি আমার বাবা-মাকে,
আদর্শবান হয়ে এবার
শিক্ষা দেবো জগৎটাকে।
![]() |


