অতীত
দিপালী মজুমদার
অনেকদিন পর তোমার সাথে দেখা
দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে
কে আগে কথা বলবে ভাবতে ভাবতেই
কিছু মুহূর্ত হল পার,ভাবনারা এলোমেলো।
টিপ টিপ্ বৃষ্টি ঝোড়ো হাওয়া মন চলে দ্রুত
পথে ব্যস্ততা কিন্ত আমাদের কোনও ব্যস্ততা নেই।
কৃষ্ণচুড়ার ফুল পড়ছে ঝোরে ছাতার উপর
পুরানো স্মৃতিরা উথাল পাথাল,দিগ্বিদিক শূন্য
হঠাৎই মুচকি হেসে বললে তুমি সবই চলছে ঠিক
আমি বললেম সবই ঠিক,আমি চলেছি কাজে।
আর কোনো কথা হল না আমি চললেম আগে
পিছনে সে যে কোথায় গেল দেখলেম না ফিরে।
জীবন তো বহমান শোনে না কোনো কথা
এমন করেই বিদ্ধে থাকে পুরানো প্রেমের ব্যথা।
পথে যেতে যেতে মনে পড়ে গেল কত কথা
সেদিন অনেকবার ই তোমাকে বোঝাতে চেয়েছিলাম
তুমি শোননি কোনো কথা,তোমার জেদে তুমি আত্মহারা
কোনো এক নতুন প্রেয়সির ডাকে তুমি চলেছিলে।
সব কিছুই কি সাজানো অলীক ছিল ?
কত বছরের পুরানো প্রেম এক লহমায় ভেঙ্গেছিল
ভাবার কোনও কিনারা নেই গভীর অতল
এখন আমি চলেছি আমারই মতো বড়ই সুন্দর।


