শিরোনাম: ☆ পাগলিটা মা হল ☆
লিখেছেন: ◇ কুহেলী বিশ্বাস ◇
পাগলিটা আজকে মা হল,
কিন্তু কেউ বাবা হল না।
বস্তির কেউ নাড়িটা কেটেছে
হাসপাতালে যেতে হল না।
ফুটপাতে নিজের সন্তানকে
দুধ খাওয়াতে পারল না।
অপুষ্টি জনিত কারণে তার
বুকে দুধটুকুও এল না।
ফ্যালফ্যাল করে চেয়ে দেখে
বাচ্চার কান্না থামে না।
পেটের জ্বালা বড়ই জ্বালা
সংবরণ করা যায় না।
খাবার লোভে গিয়েছিল সে
কেউ দেখতে পেল না।
লোকচক্ষুর আড়ালে কি হল
কাউকে বোঝাতে পারল না।
কামুক তার শরীরে দিয়ে গেল
যে সন্তান সে বৈধ হল না।
তাই বোবা পাগলিটা মা হল
কিন্তু কেউ বাবা হল না।
● লেখা পাঠানা:-
+91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


