আবার একটি বছর পর - অঞ্জনা দে

0
শিরোনাম: ☆ আবার একটি বছর পর ☆
লিখেছেন: ◇ অঞ্জনা দে ◇

একটি বছর পর
আবার একটি বছর পর
মা--আসছেন মোদের ঘর ।
মা--আসছেন--মা--আসছেন
আনন্দে নাচে মন  
কেনা কাটায় ব্যাস্ত মানুষ জন।
চারিদিকে ঢাকের বাদ্যি বাজে
শিল্পীরা তাদের শিল্পকে লাগিয়ে কাজে।
নানাভাবে প্যান্ডেলের ঘর বানিয়ে
মা-- কে নিয়ে এলেন সেই ঘরে
অপরূপ সাজে সাজিয়ে।
ষষ্ঠীর দিন হল মায়ের বোধন
আমরা সকলে করি মা---কে বরণ ।
চারদিন থাকবে মা এই মর্ত্যধামে 
সকলে থাকবো ভালো মায়ের ই নামে ।
শুরু হল সপ্তমী থেকে ঠাকুর দেখার পালা
প্যাণ্ডেলে প্যাণ্ডেলে বসেছে কত মেলা।
সপ্তমী ও অষ্টমী কাটলো ভাল 
নবমীর দিনটি যেই না শেষ হল
বিষাদের ছায়া নেমে এল।
রাতটি চলে গেলে
মা--কে বিদায় দিতে হবে বলে।
মন যে মানিতে না চায়
মা--কে দিতে বিদায় ।
 বুঝিতে পারে সকলে  
  এ বিদায় সে বিদায় নয়
মা--থাকেন সর্বক্ষণ মোদের অন্তরে।
তবুও মানিতে না চায়
থাকিতে হবে অপেক্ষায়
আবার একটি বছর ----
মা --আসিবেন আবার ---
আবার একটি বছর পর।

লেখা পাঠানা:- +91 6289 281 406
ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top