শিরোনাম: ☆ পরশ্রীকাতরতা ☆
লিখেছেন: ◇ প্রবীর রায় ◇
আদিম যুগে একটু ফিরে যাই
নদীতে মুখ দিয়ে জল পান
জীবজন্তু মেরে কাঁচা মাংস কাড়াকাড়ি করে খাওয়া
তাইতো কাঁদে প্রাণ।
পাহাড়ের গুহা বা গাছের কোঠরে বাস
হিংস্র জীবজন্তুর সঙ্গে প্রাণ বাঁচানোর লড়াই।
ব্যথা ভরা বুকে শুধু দুঃখে ছাড়ি হাই।
রোদ ঝড় বৃষ্টিতে মানুষ ছিল কতটা অসহায়!
হায়রে মানুষ!
বন্য প্রাণীর সঙ্গে বসবাসে প্রাণে ছিল সদা ভয়।
মানুষ যদিও পেয়েছে অট্টালিকা
ছাড়তে পারেনি হিংসা, ছাড়তে পারেনি অহমিকা।
মানুষ শিখেছে রাঁধতে
অসুখ-বিসুখে চিকিৎসা পেয়েছে
শিখেছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে।
মানুষ পেয়েছে সুখী দাম্পত্য জীবন।
ইশারা ইঙ্গিতে কথা বলতো এখন কথা বলে মুখে,
কথা বলতে ব্যবহার করে স্মার্টফোন ।
মানুষ জঙ্গল ছেড়েছে, গুহা ছেড়েছে
আগুন জ্বালাতে শিখেছে, রাঁধতে শিখেছে
বস্ত্র পরিধান করতে শিখেছে।
ছাড়তে পারেনি হিংসা, ছাড়তে পারেনি ধর্ষণ।
পাথর ছুঁড়ে যুদ্ধ করত,তীর ধনুক চালাতো
এখন যুদ্ধ করে বন্দুক দিয়ে, ড্রোন সাবমেরিন
এখনও চলে গুলিবর্ষণ।
ছাড়তে পারেনি ঈর্ষা, ছাড়তে পারেনি পরশ্রীকাতরতা।
কোথায় হারিয়ে গেছে মানবতা?
কোথায় মনুষ্যত্ব, কোথায় সভ্যতা
ঘুন ধরা সমাজে দেখি শুধু পরশ্রীকাতরতা।
● লেখা পাঠানা:-
+91 6289 281 406
Share to other apps


