শিরোনাম: ☆ শিশির ও শিউলি ☆
লিখেছেন: ◇ প্রবীর রায় ◇
শিশির বলে শিউলি রানী
গাছে থাকো রাতে
তলায় কেন ঝরে পড়ো
ভোর না হতে হতে।
শিউলি বলে শোনো শিশির
শোনো দুটি কথা
আমার কথা শুনে তুমি
পেয়েও না যেন ব্যথা।
সকাল বেলা ঘাসের উপর
তোমায় দেখতে পাই
দুপুর বেলা হওয়ার আগেই
তোমার দেখা নাই।
পাহাড় চূড়ায় বরফ জমে
ভারী সুন্দর দেখায়
সূর্য দেবের প্রখর তাপে
বরফ গলে যায়।
বৃষ্টির জলে পুকুর ডোবা
ভরে কানায় কানায়
গরম কালে সূর্যের তাপে
শুকিয়ে যায় প্রায়।
আরেকটি কথা বলি আমি
দেখো তুমি ভেবে
জন্ম হলে মৃত্যু হবেই
কেউ রবেনা ভবে।
● লেখা পাঠানা:-
+91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


