স্বপ্নগুলো রামধনুর মতো - দিপালী মজুমদার

0
শিরোনাম: ☆ স্বপ্নগুলো রামধনুর মতো ☆
লিখেছেন: ◇ দিপালী মজুমদার  ◇

স্বপ্নেরা সব ডানামেলে উড়তে থাকে
কোথা থেকে কোথা যাবে নেই কোনো ঠিকানা
দুই হাত তুলে বলতে থাকে থামো থামো
যাব আমি পাঠশালাতে যখন খুশী তখন 
ছোটো থেকে বড় হবো যেথা খুশী যাবো
মানুষের মত মানুষ হবো,সবার মাঝে বাঁচবো।
কোনো মানুষ থাকবে না দুঃখী,থাকবে না অনাহারে
থাকবে সবাই দুধেভাতে থাকবে মনের আনন্দে।
বন্ধুরা সবাই ভালবাসবে সবাইকে,করবে সেবা
পালিয়ে যাবে না কেউ ভয়ে পাছে কিছু বলে।
ডানামেলে উড়তে থাকুক স্বপ্নেরা রামধনুর মতো
রঙ ছড়িয়ে পড়ুক সব মানুষের অন্তরে বাহিরে।
সাত রঙে রাঙা হয়ে ঝরে পড়ুক মনের গভীরে
হিংসা দ্বেষ ঘৃণা সব দূরে থাক।
এগিয়ে চলুক পৃথিবী রঙে রঙে মিলে
শিশুরা প্রজাপতির মত ডানা মেলে উড়ুক।
সাদা পতাকা উড়ুক মনের অন্তরে বাহিরে
নারীরা থাকুক নিরাপদে,চলতে থাকুক অবাধে।
কোথাও থাকবে না পশুত্ব কোথাও থাকবে না হীনমন্যতা
স্বপ্নেরা সাত রঙে উড়তে থাকুক রামধনুর মতো।

লেখা পাঠানা:- +91 6289 281 406
ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top