𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ ভালো মেয়ে ❀
লিখেছেন: ֎ অঞ্জনা দে ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
বছর চারেক বয়সের মেয়ে
পরিচয় হলো ছেলের বাড়ি গিয়ে,
কাছে এল গুটি -গুটি পায়ে
প্রথম পরিচয় নয় কোনো কথা দিয়ে।
কাছে এসে দেখল সে ঘুরে ঘুরে
বুঝল হয়তো নিজের লোক হবে।
কখনও দূর থেকে কখনও আবার
ঘুরে ঘুরে দেখে নেয় চারিধার।
মোর হাতে মাছ ভাত খেয়ে
দেখতে থাকে আমায় চেয়ে চেয়ে ।
রাত্রে নিজের বিছানা ছেড়ে অবশেষে
আমার বিছানায় উঠল এসে ,
থাকতে থাকতে ভাব ভালোই উঠলো জমে
তার সব কিছুর সঙ্গী হয়ে পড়ি ক্রমে
সারাদিন কাটে তাকে নিয়ে
সে যে বড়ই ভালো মেয়ে ।
ভাল মেয়ে মুখে কথা না বললে হবে কি
ঘরে করবেনা কখনও সে টয়লেট পটি ।
বাইরে তাকে নিয়ে যেতে হবে
তবেই সে তার কাজ সারবে ।
একদিন পেট খারাপ হল তার
রাত্রে উঠে আমাদের ডাকে বার বার ।
ঘরের বাইরে নিয়ে যেতে হল তাকে
তবেই করলো পটি , এমন ধৈর্য্য সে রাখে।
মেয়েটির নাম তবে শোন এবার
মিমি ইনু নামটি যে তার
আমার ছেলের Doggy (pet) সে
প্রথম পরিচয় হয় জার্মানিতে ।
তাকে ছেড়ে চলে এসে
মনটা ভাল নাই যে
কোন কথা কয় না ভাল মেয়ে
মোদের খোঁজে এদিক ওদিক চেয়ে চেয়ে।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


