𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ বুঝিনি ❀
লিখেছেন: ֎ গৌতম তালুকদার ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
একদিন সকালে যখন আমি নদীর কাছে যাই
আর একদিন বসে থাকি তোমার দেখা পেতে,
হঠাৎ দেখি ফুলের সাঁজি হাতে এলো চুলে
খালি পায়ে নদীর কাছে কি যেন বলছিলে !
ভাবলাম শুধু ভাবলাম হয়তো কাউকে
খোঁজার ছলে নদীর জলে পা ডুবিয়ে হাত চুবিয়ে
ওর কানে-কানে আমার কথা বলছো;তাই দেখে
ঝাউ পাতারা নড়ে চড়ে আনন্দে দুলছে।
হাওয়ায় ভাসতে থাকা তোমার চুল,গড়িয়ে পড়া
শাড়ির আঁচল আর সচ্ছ জলে মুখের অববয় দেখে এতোটাই বিভোর আনমোনা যে কখন ফিরে গেছো বুঝতেও পারিনি ।
বতাস যখন বালু উড়িয়ে ঝাউ ডালে,পাতায়
ধাক্কা খেয়ে ফিরে এসে আমায় বিঁধলো,
আবেগ ভাঙ্গতেই বুঝলাম বাড়ণ করছে
স্বপ্ন দেখতে যেটা ওরা বুঝলেও বুঝিনি।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


