𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ মা ❀
লিখেছেন: ֎ সীমা চ্যাটার্জী ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
আমি এক অবহেলিত অনামী মা
আমার যা কিছু স্বপ্ন ছিল ভেঙে চুরমার হয়ে গেছে ।
সংসার সামলে আজ আমি খুব ক্লান্ত
আমার যা দায়িত্ব তুমি দিয়ে গিয়েছিল সব শেষ করেছি ।মঠে মন্দিরে গিয়ে সবার জন্য প্রার্থনা করছি ।
যে যা চেয়েছে তোমার কাছে সব ই তুমি এক এক করে দিয়েছো ।
উল্টে আমি ই তোমার জন্য কিছু ই করতে পারলাম না ।
আমাকে সবাই এখন যন্ত্র মনে করে ।
যার না আছে কোনো বিশ্রাম না আছে কোনো পরিবর্তন ।
সংসার নিজের মতো করেই আবর্তিত হয়ে চলেছে ।
আমি তো নিমিত্ত মাত্র কারণ তোমার ইচ্ছা ছাড়া একটি বৃক্ষ পত্র ও নড়বে না ।
আমি বড় রণ ক্লান্ত ।
তাকিয়ে আছি কবে মুক্ত হবো এ বন্ধন থেকে ।
আঃ সেদিন হবে আমার জীবনের শেষ ও পরম প্রাপ্তি ।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


