𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ ভালোবাসা তবু অধরাই❀
লিখেছেন: ֎ মোঃ ফারুক হোসাইন ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
প্রহরে প্রহরে কাটে রাত
নির্ঘুম স্বপ্নের পাহারায়
জোনাকিরা উড়ে যায়
জোৎস্না মেখে গায়।
দূটি চোখ অপলক স্মৃতির পাতায়,
ফেলে আসা ভালোবাসা খুঁজে যায়।
রাত্রি গভীর হয় জোনাকিরা চলে যায়
মেঘে ঢাকা চাঁদের কৃপনতায়
দূটি চোখ শুধু জেগে রয়।
তবু ভাবি নিরালায় ভালোবাসা কারে কয়।
অবশেষে
বন্দি ঘরের পাঠশালায় আধার এসে জড়ো হয়,
নষ্ট সময়ের কষ্ট কথায় পুড়ে খাক ছোট্ট হ্নদয়।
আমি সময়ের দাম জানি
কষ্টকে জীবনের অংশ মানি।
এতো জানা ও মানার মাঝে
ভালোবাসা তবু অধরাই।।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


