ধনী গরীব - ডাঃ বিশ্বনাথ মহুরী

0
𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ ধনী গরীব 
লিখেছেন: ֎ ডাঃ বিশ্বনাথ মহুরী ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱

ধনী-গরীব দু'টি ভাগ
      বলি তবে শোন,
ধনী সবার মাথার মণি
      মানো চাই না মানো।
কেউ পায়না দু'মুঠো ভাত,
      কিম্বা রুটি পোড়া,
ধনী হরেকরকম খেয়ে
              সমান আগাগোড়া।
ধনীর হাতে আছে লাটাই,
          গরীব যে হয় ঘুড়ি,
যখন যেমন ওড়ায় ধনী,
         তখন তেমন উড়ি।
ধনীর বাড়িই নিত্য-নতুন
          হয় যে ভুরি-ভোজ,
গরীব শুধু পিন্ডি খেয়ে
         পেটটা ভরায় রোজ।
ধনীর টাকাই সুদ কারবার
         গরীবের রক্ত চোষে।
টাকার জোরে ওই ধনীরাই
         গরীব নাকি পোষে?
ঠান্ডা ঘরে বসেই ধনী,
            করছে যে আরাম,
হাড়খাটুনি খেটেও গরীব ,
       পায়না সঠিক দাম!
তোমরা ধনী, আমরা গরীব,
        ভাবছো মোদের লাগি?
তোমাদেরই ধন আগলাইতে
         দিবানিশি জাগি।

🆃 🅷 🅰 🅽 🅺   🆈 🅾 🆄

আমাদের ফেসবুক পরিবারের যুক্ত থাকুন!!

লেখা পাঠানা:-  +916289281406

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top