দৃঢ়তা - দিপালী মজুমদার

0
𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ দৃঢ়তা 
লিখেছেন: ֎ দিপালী মজুমদার ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱

একটি নির্দিষ্ট কক্ষে পৌঁছাতে হবেই এই মনোভাব নিয়েই বড় হয়ে উঠেছিল দীপেশ।মন দিয়েই পড়াশোনা বাবা-মায়ের কথা শোনা,বাবা সাধারণ বেসরকারী চাকুরিজীবি,যখন সে দ্বাদশ শ্রেণিতে পাঠরত তখন বিধি বাঁধা দিল।একদিনের নোটিশে বাবা চলে গেলেন। অনেক চেষ্টা করে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েই চাকুরীর সন্ধানে ঘুরতে লাগল,সেই সাথে অল্প টাকাপয়সা জোগাড় করে ধূপ বিক্রী করতে লাগল,বেশ সাড়া পেল এইটাতে।তখন চাকুরীর আশা ছেড়ে মাকে বলল,মা,তুমি বাড়িতে ধূপ বানাতে শুরু করো।মা প্রথমে আপত্তি জানালেও কর্মযজ্ঞ শুরু হল।এখন দীপেশের অধীনে শতাধিক কর্মচারী,তাছাড়া পাড়ার মোড়ে 'আগরবাতী সেন্টার ' খুলেছে।রীতিমত বিখ্যাত হয়েছে এই প্রচেষ্টা।দীপেশও মাঝে মাঝেই বেড়িয়ে পড়ে বাইক নিয়ে বিভিন্ন জায়গাতে সরবরাহ করতে। দীপেশ বেশ সুন্দর দেখতে,স্মার্টও ।মণিকার সাথে বেশ কিছুদিন ধরে পরিচয় জমে উঠেছে।দীপেশ তার শিক্ষাগত যোগ্যতার কথা এবং পারিবারিক পরিস্থিতির কথা জানিয়ে দিয়েছে মণিকাকে,মণিকা সব জেনেশুনেও বেশ বন্ধুত্ব করে নিয়েছে।শুধু তাই নয় দীপেশের সহযোগী হয়ে কাজ শুরু করে ব্যবসাকে আরও উন্নত করার চেষ্টা করতে লাগল।রমলাদেবী ত ভীষণ খুশী দীপেশের এই উন্নতিতে।মণিকাকে একদিন বাড়িতে এনে মায়ের সাথে পরিচয় করালো ছেলে।মণিকাকে দেখে রমলাদেবী খুব খুব খুশী হলেন,মণিকাও প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে খুব আনন্দিত হল।রমলাদেবী মণিকাকে বোঝালেন কোনো কাজই ছোটো নয়,দীপেশ যখন কাজটি শুরু করেছিল আমিও ভাবিনি ও এতটা উন্নতি করতে পারবে।তবে এইটা বলি চেষ্টা থাকলে যে কোনও পরিস্থিতিতে কাজকে ভলোবেসে এগোতে পারলে উন্নতি অবশ্যাম্ভাবী।মণিকা সম্মতি জানালো এবং প্রতিশ্রুতি দিল সারাজীবন দীপেশ এবং তার মায়ের সাথেই সে থাকবে।
 রমলাদেবী দুজনকে বিবাহবন্ধনে আবদ্ধ করলেন এবং পরম তৃপ্তির সাথে সুখে জীবন যাপন করতে লাগলেন।
দৃঢ়তা - দিপালী মজুমদার

লেখক পরিচিতি ---
দিপালী মজুমদার,বাগবাজার নিবাসী,দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারী চাকুরীরতা ছিলেন। অবসর গ্রহণের পর একাকীত্ব দূর করার জন্য হাতে কলম তুলে নিয়েছেন,পাশাপাশি কবিতা পাঠ এবং সঞ্চালনাও করে থাকেন।

🆃 🅷 🅰 🅽 🅺   🆈 🅾 🆄

আমাদের ফেসবুক পরিবারের যুক্ত থাকুন!!

লেখা পাঠানা:-  +916289281406

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top