𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ মারাং বুরু কাঁদছে(২৮৪) ❀
লিখেছেন: ֎ বর্নালী সেনগুপ্ত ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
খাসির মাংস আর ভাত খুব তৃপ্তি করে খাচ্ছিলো মাধাই শবর।শেষকবে পেট ভরে ভাত খেয়েছে তাই মনে পড়েনা।খেতে খেতে ভাবছিলো গোবিন্দ মন্ডল বাবুর কত দয়া।গরীবের জন্য কত ভাবেন।তবু দেখো টিভিবাবুরা বলে উনি নাকি গরু পাচার করেন,মেয়েছেলের দালালি করেন,কয়লা,বালি পাচার করেন!
গোবিন্দবাবু ছিলো বলেই তো সে রেশনে বিনে পয়সাতে চাল পাচ্ছে।কিষান মান্ডির মাটির বাড়ির বদলে পাকা বাড়ি হয়েছে।জানকি সরেনের , পঞ্চায়েত প্রধান বুধন মূর্মুর ছেলে টিকটক আর তার স্যাঙাতরা ইজ্জত লুঠে ছিলো ,তার বাপটাও তো কাজ পেয়েছে সিভিকে আবার ট্যাকাও পেয়েছে।সেসব তো এই গোবিন্দবাবুর জন্যই।তবু দেখো এতো ভালো মানুষটারে মন্দ বলে হারামজাদারা!
খাওয়া শেষ হতে মাধাই চলে যাচ্ছিলো।বিশে সরেন ওর হাতটা টেনে ধরে কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলতেই ওর চোখটা চকচক করে ওঠে।
-"এই কলাবতী ,দরজাটো খুল"
মাধাই কালরাতে আকন্ঠ মদ খেয়ে বেহুঁশ হয়ে পড়েছিলো গাদির ঠেকে।আজ সকালে হুশ ফিরতে বাড়ি এসে,তার মেয়েকে ডাকাডাকি শুরু করেছে।কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও মেয়েটা দরজা খুলছে না দেখে সে রাগের মাথায় দরজাটাতে মারলো এক লাথি।
কাঠের লড়ঝড়ে দরজাটা দড়াম করে ভেঙে পড়লো সশব্দে।মাধাই ছিটকে ভেতরে ঢুকেই যেনো বিদ্যুতের শক খেলো।এ কি দেখছে সে! কলাবতী মাটিতে পড়ে আছে।পরনে এক টুকরো কাপড়ও নেই।সারা শরীরটা আঁচড়ে কামড়ে কে যেনো ফালা ফালা করে দিয়েছে।চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে।মেঝেতে চাপ চাপ রক্ত শুকিয়ে কালচে হয়ে শুকিয়ে গেছে।
সে আছাড়ি পিছাড়ি করে কাঁদতে লাগলো।পুলিশ এসে কলাবতীর লাশটা নিয়ে গেলো।মাধাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে।
সন্ধ্যে হয়েছে।ক্লাব ঘরের ভেতর থেকে টিভির আওয়াজ ভেসে আসছে।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারের মুখপাত্র বলছেনঃ
"কলাবতী প্রেগনেন্ট ছিলো।গ্রামের সবাই জানে ওর চরিত্র ভালো ছিলো না।পুলিশকে বলেছি এটাকে রেপ বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন?"
সাঁঝদিয়া গ্রামের শেষ প্রান্তে বিশাল বটগাছের নিচে মারাং বুরুর থান।কালো বিশাল পাথরটার গায়ে সিঁদূর লাগানো। এই পাথরটাকে এই জনজাতি অধ্যুষিত গ্রামের লোকগুলো নিজেদের দেবতা বলে মানে ,তা থেকে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ছে।আসলে মানবতার নিরুদ্দেশে কাঁদছে পাষানরূপী মারাং বুরু!
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


