𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ হয়তো একদিন ❀
লিখেছেন: ֎ প্রবীর রায় ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
হয়তো বা একদিন শরৎকালের
পাখি ডাকা ভোরে
আমি যাব তোমার ঘরের দোরে
চিনবে নাকো মোরে।
অচেনা এক পথিক সকালবেলা
ভাববে তুমি মনে
তাই চুপটি করে থাকবে দাঁড়িয়ে
তোমার ঘরের কোণে।
তোমায় দেখে ভাববো আমি মনে
হায়রে বিধাতার খেলা
আমি ছিলাম যার পরানের পরান
চিনলো না সে ভোরবেলা।
কিছুক্ষণ পরে আমার মুখে যখন
পড়বে সূর্যের আলো
জড়িয়ে ধরে বলবে আমায় ওগো
বাসি তোমায় ভালো।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


