শিরোনাম: ☆ সম্পর্কের কি এবং কেন ☆
লিখেছেন: ◇ নন্দিতা ধর নট্ট ◇
সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন আমার মনে!
এই যে বলা হয় বৈধ বা অবৈধ, সম্পর্কের পক্ষে ও বিপক্ষে এরা বিরাজমান।
তোমাকে বিয়ে দিয়ে গাঁটছড়ায় বেঁধে ঘর সংসার করতে পাঠিয়ে দেওয়া হলো। সকলেই আশীর্বাদ উপহারে তোমায় বিদায় দিল। তোমার মনে কিন্তু বসত করছে অন্যজনা। তুমি ভালোবাসলে একজনকে আর সন্তানের জননী হলে আর একজনের। আমার বিচারে এ কখনও বৈধ নয়।
এটাই অবৈধ আমার কাছে । ভালোবাসাটাই বৈধ । কথায় বলে অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা! একদম ভুল ভালোবাসাই যদি তবে কেন অবৈধ হবে।
প্রেমই যদি হবে তাহলে অবৈধ কেন হবে। অবৈধতা সেখানে যেখানে অন্তঃসারশূণ্য সম্পর্ক, রয়েছে কতক দায়দায়িত্ব কতগুলো চোখরাঙানি কতগুলো অর্থের অহংকার। নেই শুধু ভালোবাসা নেই প্রেম নেই বিশ্বাস তবুও এটাকেই বলবে বৈধ।
মানুষ এখন বৈধতার পরিভাষা ফেলেছে পালটে! আহরন করছো শুধুই সুযোগ, লাভালাভের হিসেব কষছে অহরহ! নির্দয়তা সঙ্গী করে।
কিছু মন আয়না হয় না কখনো , ভুল নির্ভুলের দ্বন্দ্ব ঘটায় না কখনোই। এরা ক্লান্ত হয় না উৎসাহ এদের দুর্দমনীয়।
এরা বেড়ালের বিষ্ঠা ত্যাগের পদ্ধতিতে বিশ্বাসী। যেন কেউ দেখতে পায় না চাপা দেওয়াই থাকে।
বিধি কিন্তু কখনো কখনো বাম...
● লেখা পাঠানা:- +91 6289 281 406
● ফেসবুক গ্রুপ:- https://www.facebook.com/groups/851998065527743/?ref=share


