𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ ভাগারের কান্না ❀
লিখেছেন: ֎ রাখীপাল ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
আজ থেকে প্রায় ছয় বছর আগের ঘটনা! অরূপ আর বিমল দুই বন্ধু থাকতো নৈহাটি , চাকরি করতো কলকাতা।
প্রত্যেক দিন সকাল আটটায় অফিস বের হতো, আর ফিরতো রাত নয়টার ট্রেনে।
তাদের বাড়ি ফেরার পথে পড়তো ভাগাড়। সেখানে বাচ্চারা মারা গেলে পুঁতে দেওয়া হতো। গ্রামের লোকেরা রাত্রে প্রায় শুনতে পেত ভাগাড় থেকে বাচ্ছাদের কান্নার শব্দ ভেসে আসছে।
এই ভাবেই দিন চলছিল। হঠাৎ ঘটে গেল এক অদ্ভুত ঘটনা!
ঘটনার দিন ট্রেন টা লেট করলো প্রায় দু ঘন্টা।
কলকাতা থেকে নৈহাটি যখন পৌছালো ট্রেন স্টেশন প্রায় ফাঁকা বললেই চলে, রাত বারোটা বেজে গেছে। রাত টা ছিল হাড় হিম করা ঠান্ডা শীতের রাত! চা সিগারেটের দোকান গুলো সব বন্ধ হয়ে গেছে। অরূপ বিমল কে বললো বন্ধু জোরে পা চালাও। অনেক রাত হয়ে গেল আমাদের ভাগাড়ের সামনে দিয়ে যেতে হবে। কিন্তু চারিদিক কুয়াশাচ্ছন্ন, ঠান্ডায় পা দুটো যেন এগোতে চাইছে না। বিমল মনে মনে ভয় পেলেও অরূপ বেশ সাহসী ।
মনের জোরে সাহস করে নির্জন পথে হেঁটে যাচ্ছিল দুই বন্ধু। ভাগাড় সামনে আসতে হঠাৎ দেখল বিমল ভাগাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, অরূপ পেছন থেকে হাত ধরে টানার চেষ্টা করছে বিমলের, কিন্তু কিছুতেই সরাতে পারছে না, বাচ্ছাদের গলায় বিমল কাঁদছে আর ভাগাড়ের দিকে হাত দেখিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে।
অরূপের বুঝতে কিছু বাকি
র ইলো না, শক্ত করে ধরে আছে অরূপ বিমলের হাত।
কিছুক্ষণ পর দুজনেই জ্ঞান হারায়। তাদের যখন জ্ঞান ফিরল দেখল শুয়ে আছে এক পুকুর পাড়ে, কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে তাদের ঘিরে।
বিমল স্বাভাবিক হলেও গতকাল রাতের কথা কিছুই তার মনে নেই, তবে অরূপের সব মনে আছে গতকাল রাতের ঘটনা সে নিজে গ্রামের লোকেদের জানায়।।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


