𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ উদাসীন বারান্দা ❀
লিখেছেন: ֎ জ্যোৎস্না দত্ত ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
যে বারান্দায গোধূলী তে ভালোবাসায় দু'জনে
মগ্ন ছিলাম,চায়ে চুমুক দিতে দিতে চাঁদ ওঠা
দেখাতে তুমি,তোমার ঘাড়ে মাথা রেখে বারান্দায
বসে যে সন্ধ্যা উপভোগ করতাম,তোমার আমার
ভালো লাগা গুলো মিলে মিশে একাকার হতো যে
বারান্দায,সে বারান্দা আজ উদাসীন,বার বার
অনুরোধ করেছিলাম থেকে যাও,তুমি বলেছিলে
তোমার চাঁদপনা মুখের অতলে মিলে মিশে আছি
আমি ,কিন্তু আমি মগ্ন আত্মভোলায়,খানিক কুয়াশার মতো,শীতের ভোরে ঘাসে যে মেলে
তাকে
তুমি কি ধরে রাখতে পারবে সাড়া বেলা,বাতাস কে
তুমি আটকে রাখতে পেরেছো,পারোনি তো,ধুলো
মাখা ঝরা পাতা ওড়ে,ওড়ে সব পাখি,আকাশ ও তো বদলায় কতো রঙে,সমুদ্রের ঢেউ এসে দেখো
পার ভেঙে কি ভাবে নিয়ে যায় বালু কনা গুলো.
আমি বড্ড আম্মাভোলায় মগ্ন,যে আমায় কেউ
কখন ছুঁতে পারে নি,সেই তুমি ছুঁয়ে ছো এমনি করে
যে আমার জীবনের প্রথম ভালোবাসার বর্নমালা
তুমি,তুমিই থাকবে,যদি আত্মভোলায় আবার ফিরে
আসি এই বারান্দায,সেই দিন চাঁদ আর চন্দ্রিমায়
আমাদের দুটি হৃদয় মিলে মিশে একাকার
হয়ে যাবে,তখন অতীত কে বার বার ছুঁয়ে দেখবো,
তখন বাতাসে জীবনের প্রেমের গন্ধ ভাসবে,
তোমায় নেবো বুকে জড়িয়ে,সেই দিন আমার
আত্মভোলা ভাসাবো অতল সাগরে,আজ উদাসীন
বারান্দা,হয়তো কোন এক ভোরে উঠবে কোন এক ভালোবাসার আলোয়.সে আলো মাখবো আমি আর
তুমি.আজ না হয় থাকতে দাও ভালোবাসার বারান্দা কে উদাসীন.
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


