নীরবতা - রত্না দত্ত

0
𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ নীরবতা 
লিখেছেন: ֎ রত্না দত্ত ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
নীরবতা হলো গোকিছু অব্যক্ত কথার বহিঃপ্রকাশ
নীরবতা কোনো পরাজয় নয়,
নীরবতা হলো প্রিয় মানুষটাকে কিছু বোঝাতে না পারার ব্যর্থতা।
নীরবতা হলো প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া চরম অবহেলা।
নীরবতা হলো প্রিয় মানুষটার মুখ থেকে শোনা নিজের সম্পর্কে কিছু কটু বাক্য।
নীরবতা হলো প্রিয় মানুষটাকে মনের কথা বলতে গিয়েও বলতে না পারার যন্ত্রণা।
নীরবতা হলো চাপা অভিমান,অনুশোচনা।
নীরবতা হলো সহ্য করতে না পারা কিছু অজানা ব্যথা।
নীরবতা হলো দুঃখ ভরা স্মৃতির রোমন্থন।
নীরবতা হলো সুখ,দুঃখের জাবর কাটা।
নীরবতা হলো কিছু প্রশ্নের না পাওয়া উত্তরের অপেক্ষা।
নীরবতা হলো দোষ না করেও দোষী সাব্যস্ত হওয়ায় একরাশ বেদনা।
নীরবতা হলো জীবনের চরম অসহায়তা।
নীরবতা হলো নতুনকে ফিরে পাওয়ার চরম চেষ্টা।
আর,
নীরবতা হলো,অতীতকে ভুলে বর্তমানকে আঁকড়ে ধরার অদম্য প্রচেষ্টা।
নীরবতাই হলো,বর্তমান যুগে বেঁচে থাকার রক্ষাকবচ।
আর,
যুগের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার চরম বাস্তবতা।
নীরবতা - রত্না দত্ত
🆃 🅷 🅰 🅽 🅺   🆈 🅾 🆄

আমাদের ফেসবুক পরিবারের যুক্ত থাকুন!!

লেখা পাঠানা:-  +916289281406

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top