𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ স্মৃতির পাতায় ❀
লিখেছেন: ֎ অনিন্দিতা দাস ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
অনেক বছরের ঘুমন্ত স্মৃতিরা
যখন জেগে যায়,
রাতের ঘুম কেড়ে নেয়।
চলে গেছে তারা চিরনিদ্রায়,
আমাকে সাক্ষী করে।
অতন্দ্র প্রহরায় স্মৃতিরা
বন্ধ চোখের সামনে নৃত্য করে,
কানে বেজে ওঠে সেই চেনা স্বর,
যা আর কোনোদিন বলবে না কথা।
রাগে,অনুরাগে,অভিমানে-মাখা
অতীত জেগে থাকে,
মস্তিষ্কের কোষের খাঁজে,
অনাবৃত,অনৈচ্ছিক, অপলক।
জাগিয়ে রাখে আমায়,
দেয় না ভুলতে,পীড়া দেয়।
বেদনার প্রহর,রাত কাটতেই চায় না।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


