𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম:
❀ কালো ভ্রমর ❀
লিখেছেন: ֎ প্রবীর রায় ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
কোনবা দেশে থাকো ভ্রমর
ফুল ফুটিলে আসো
ফুলের মধু খাওয়ার তরে
ফুলকে ভালোবাসো।
পাপড়ি ভরা রঙ-বেরঙের
সুন্দর ফোঁটা ফুলে
ফুলের মধু খাও গো তুমি
আনন্দে দুলে দুলে।
ওড়ো যখন পাখার হাওয়ায়
ফুলের পাপড়ি ঝরে
কত ফুলের পরাগ ঝরে
তোমার দেহের ভরে।
ফুল ফোটেনা নিজের জন্য
পরের জন্য ফুল
তুমি খোঁজো ফুলকে ভ্রমর
ফোঁটাও ফুলে হুল।
ফুলের মধু খাওয়ার জন্য
বেড়াও ফুলের বনে
স্বার্থ লোভী মৌমাছি ভ্রমর
আসো ফুলের ঘ্রানে।
যতই মধু খাওনা ভ্রমর
স্বার্থত্যাগী হইও
ফুলের বন্ধুর কাছে গিয়ে
ফুলের খবর কইও।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


