𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ নতুনের আস্বাদনে ❀
লিখেছেন: ֎ কুহেলী বিশ্বাস ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
জীবনের পথ হারিয়ে ক্লান্ত ছিলে যখন তুমি
তখন শক্ত করে হাত ধরেছিলাম আমি।
নব উদ্যমে বাঁচার স্পৃহা জাগিয়েছি,
তোমার বিসর্জিত স্বপ্নরা ডানা মেলেছিল।
তোমার স্বপ্নীল আকাশে উড়েছিলাম আমি,
দুর্গম পথও ভীষণ মসৃণ মনে হয়েছিল।
অজেয়কে জয় করবার দুর্বার শক্তি নিয়েই
সৌভাগ্যের দুয়ারে সফলতা এসেছিল।
হিসেবের খাতা পরিপূর্ণ করেছিলে অনায়াসে,
তোমার ধূ ধূ মরুভূমিতে বসন্ত এসেছিল।
নির্ঘুম রোমান্টিকতায় এই মনটা মেতেছিল,
কিন্তু কে জানতো, তুমি পাল্টি খাবে!
কয়েকটা মাসের ব্যবধানে সব বদলে যাবে,
আর বিরহের আগুনে এ হৃদয় পুড়বে!
শোন,প্রেম মানে শুধু শারীরিক চাহিদা নয়,
হয়তো জানোনা পবিত্র প্রেমের মানে।
দুদিনের পিপাসা কাছে আসা সে প্রেম নয়,
সব ভুলে ছুটেছো নতুনের আস্বাদনে।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


