𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ অপেক্ষা ❀
লিখেছেন: ֎ রাখীপাল ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
কুয়াশাচ্ছন্ন এক ভোরে সূর্যোদয়ের প্রারম্ভে ঘুমটা হঠাৎ ভেঙে গেল আমার! ভোরের
আকাশে পাখিদের কলরব মাঠে শিশির ভেজা ঘাস, চারিদিকে শিউলি ফুলের গন্ধ আমাকে আর
বিছানায় থাকতে দিল না।
বেরিয়ে পড়লাম রাস্তায় , হাঁটতে শুরু করলাম একা। আগে রোজ আমার সাথে
"অরিন্দম " সকালে হাঁটতে বের হতো ; এখন আর আসতে চায় না , অফিসে কাজের চাপ অনেক
রাত্রে বাড়ি ফেরে "অরিন্দম"। কথা বলার সময় যেটুকু পেতাম হাঁটতে বেরোলে ভোর
বেলা....!
বেশ কিছু দিন হলো, কথা খুব কম বলে....।" অরিন্দম " আমাকে কি এড়িয়ে
যাচ্ছে?
বেশ বুঝতে পারছি সম্পর্কের জোয়ারে ভাটার টান...!
বিয়েটা বাড়ির অমতে করেছিলাম, হাতে হাত আর চোখে চোখ রেখে যে কথা গুলো দিয়েছিল
"অরিন্দম"...;
অমাবস্যার নিকষ অন্ধকারে অতলে তলিয়ে গেছে!
সকালে ব্রেকফাস্টে একসাথে কফির কাপে চুমুক, অফিস যাওয়ার সময় হাজার ব্যস্ততার
মাঝে পেছনে ফিরে জড়িয়ে ধরে কপালে চুম্বনের উষ্ণতা আজ সব স্মৃতি... ফিকে হয়ে
গেছে।
" অরিন্দম " তোমার জীবনে কি কেউ এসেছে, যে সময় টা তুমি আমার জন্য নয় তার জন্য
রাখো...!?
অভিমানী মন আমার, মনের গভীরে চাপা আর্তনাদ নিঃশব্দে রয়েগেল ! তোমার ফিরে আসার
অপেক্ষায় রইলাম " অরিন্দম "....।।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


