𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ পুষ্প বৃষ্টি ❀
লিখেছেন: ֎ শান্তি দাস ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
কাননে কাননে পুষ্প রাজি সুগন্ধ বাতাসে উড়ে,
শরতের আকাশে তাকিয়ে সবাই তারাগুলো দেখে।
পেঁজা তুলোর মেঘের আনাগোনায় ফুটে আছে তারা,
মনে হয় ফুটে আছে অজস্র ফুল কখনো নাহি ঝরে।
কামিনী ফুলের গন্ধে মাতোয়ারা শ্বেত পুষ্পের মেলা,
ফুলে ফুলে প্রজাপতি মধু খেয়ে এফুলে ও ফুলে বসে।
গুন গুন গুঞ্জন মৌমাছির আসা যাওয়া সদা,
সুন্দর প্রকৃতির এই অপরূপ রূপ অজানা পাওয়া।
শরতের ভোরে শিউলি ফুলে যেন পুষ্প বৃষ্টি ঝরে,
স্নিগ্ধ হাওয়া ফুলের সুবাস পাই মোর আঙ্গিনায়।
ভোরের বেলায় শিউলি কুড়াই কি আনন্দ মনে,
প্রকৃতির সাথে শরৎ সেজেছে নানা ফুলে ফুলে।
ঋতু পরিবর্তন প্রকৃতির সাথে মায়া নতুনের আহ্বান,
ফুটে কত নতুন নতুন ফুল পুষ্প বৃষ্টির সাথে সাথে সাথে।
লাল নীল সবুজ সাদা পুষ্প রাজি রাশি রাশি,
যেন মায়াবী রূপের বাহার পুষ্প বৃষ্টিতে মুক্তো ঝরে।
আকাশের দিকে তাকিয়ে দেখা যায় ঝরছে পুষ্প বৃষ্টি,
সৃষ্টির মাঝে একি অপরূপ সৃষ্টি সুন্দর ভুবন জুড়ে।
মেঘের ভেলায় আকাশেতে উড়ে উড়ে আসে কাছাকাছি,
পৃথিবীতে এই মেঘের প্রেম সৃষ্টির মাঝে অপরূপ রূপ।
পরিচিত:
শান্তি দাস
শিক্ষাগত যোগ্যতা-এম এ (শিক্ষা বিজ্ঞান) কল্যাণী বিশ্ববিদ্যালয়
বর্তমান-বিষয় শিক্ষিকা (গণকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়)
খোয়াই, ত্রিপুরা)
সাহিত্য চর্চা ভালোবাসি তাই যুক্ত আছি।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


