𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ সম্পর্ক ❀
লিখেছেন: ֎ মোঃ ফারুক হোসাইন ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
সম্পর্কের দূরত্বটা
দিনকে দিন বেড়েই চলেছে ঠিক
গরম কাথার মতন
শীত আসলেই অদূরে অ্যাপায়ন
উষ্ণ পরশে শরীর ভেজানো
অন্যথায় অন্য সময় দুর ছাই দুর ছাই । একদা
কংক্রিটের শক্ত গাঁথুনিতে গাঁথা ছিল
তোমার আমার সম্পর্কের দেয়াল যা দেখে
নিন্দুকের চোখ হিংসা ভুলে আত্মহননে খুঁজে নিত সুখ ।।
কথা ছিলো_
সমান্তরাল রেললাইনের বুকে ছুটে চলবে
আমাদের ভালোবাসার দুরন্ত রেলগাড়ি
হৃদ মন্দিরে বাজবে তোমার আমার প্রেম বন্দনা।
কথা ছিলো
হাতে হাত রেখে ছুটে যাব, ছুটে যাব হিমালয় থেকে সিংহল সুমুদ্রে , কাঞ্চনজঙ্ঘার পরশে চোখ বুলিয়ে
হারিয়ে যাব অ্যামাজনের গভীর অরণ্যে
প্রকৃতির বুকে এঁকে দেব এক পৃথিবী স্বপ্ন শ্লেষ।
অথচ আজ দেখো
স্বপ্নের শব যাত্রায় তুমি _আমি নিরব দর্শক
স্মৃতির কফিনে শেষ পেরেকটা ঠুকতে বড্ড বেশি ব্যাস্ত ।
এ যেনো এক অচেনা সময় অচেনা প্রহর
জীবনের সাথে বড় বেশি বেমানান ।
এখানে
কেউ কাউকে চেনেনা জানেনা বুঝেনা কি এবং কেন ?
আসলে
ব্যাস্ত সময়ের অবগুণ্ঠন খুলে
কেউ দেখিনি কেউ খুঁজিনি কতটা যে কার দোষ ।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


