𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ থেমে থাকা কথাগুলো ❀
লিখেছেন: ֎ অনিন্দিতা দাস ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
তোমার আমার যত কথা নিশ্চুপ আজ।
মিলনের আবেগ মাখা কথাগুলো
হয়তো অনেক আগেই হয়েছিল
বাষ্পীভূত।
প্রয়োজনের নিত্য চাহিদার তান্ডবে
কথারা তর্কের সুর ধরতো,
যখন তখন মতের অমিল,
পছন্দের তারতম্যে কথার সুর
যেতো কেটে,রুক্ষ গলায় তীর্যক মন্তব্য।
মতানৈক্যের ঝগড়া আর
অহেতুক অশান্তির দাপাদাপি।
কথারা বাক্যবাণে বিদ্ধ করতে উদ্যত তখন।
রাগ আর তার উচ্চস্বরে বাঁধা
তীব্র,বিকট চিৎকারে ধমকে উঠতে তুমি।
অভিমান আর আত্মসম্মানের বুকে
আঘাত লাগলে অশ্রুরা
নীরবে ঝরে পড়তো
বেহিসেবী।
খুব বেশি হলে বন্ধ হতো কথা।
দুজন দুপাশে মুখ।
কটা দিন চুপচাপ।
আবারো, সংসারের পারস্পরিক
সৌজন্যের তাড়নায়,অসুবিধায় পড়ে
অভ্যাসের বশবর্তী মেনে নেওয়া।
আজ সব থেমে গেছে।
ফিরে গেছে খেয়া দিনশেষে।
দূর অজানায় দৃষ্টি মেলে
বসে আছি কিনারায়।
সম্মুখে নিস্তব্ধ প্রহর পারাবার।
কথাগুলো হারিয়ে গেছে কোন অতলে।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


