𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ স্ফটিকের মতো স্বচ্ছ যার উপস্থিতি ❀
লিখেছেন: ֎ কৌশিক ভট্টাচার্য্য ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
আমার চোখের জল সাক্ষ্য দেয়
আমি তোমাকে কতটা ভালোবাসি
স্মৃতির চিত্রমালায় সেরা ছবি তুমি
আমার প্রতিটি আঙুলে তোমাকে ছোঁয়ার পরিমল
তোমার বুকে মাথা রেখে স্বপ্নমায়া রেখে যাবো
সেই স্বপ্নের দিন তারা হয়ে জ্বলে ওঠে রাতে
আমার ধুলোয় আর ধোঁয়ায় বিকীর্ণ দুই চোখে
অস্পষ্টভাবে জেগে ওঠে তোমারি চিরনতুন ছবি
মনে হয় পূর্ণিমার চাঁদ যেন নেমেছে মনের ভাঙা ঘরে
নতুন আদল নিয়েছে সে তোমার অপূর্ব মুখমণ্ডলে
আমার হাসিতে,আমার অনর্গল চিন্তাধারার মাঝে
তুমি সর্বদা জেগে থেকো স্ফটিকের উজ্জ্বলতা নিয়ে।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


