𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ হৃদয় যে আজ কাঁদে ❀
লিখেছেন: ֎ ধনঞ্জয় মাহাত ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
হৃদয় যে আজ কাঁদে ওগো
তোমার বিহনে ।
চিন্তার ভাঁজে মিলেছ ডানা
গোপনে গোপনে ।
ধুক-পুক করে হৃদয়
জেগে উঠে প্রাণে ,
আশায় আশায় বেঁচে আছি
ঘুম নেই নয়নে ।
কথা নেই মুখে আজ
কি যে কারণে ?
অভিমানের দরজা এঁটে
আছ আজ গোপনে ।
গরলে গরলে ছটপট
হৃদয় কেঁদে উঠে,
বাঁচিবার অধিকার সেও বুঝি
যাবে আজ টুটে ।
মরনের ঝলকানি হৃদয়ের
আশে পাশে ,
নিমেষেই চোখের আঁখি
ঢলে পড়ে লাশে ।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


