𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ সূর্য দেবতা ❀
লিখেছেন: ֎ প্রবীর রায় ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
পূর্ব দিকে উদিত হয়
পশ্চিমে অস্তমিত
সূর্যের আলোয় পৃথিবী
হয় আলোকিত।
হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী
সূর্য প্রধান দেবতা
অদিতি হলেন মাতৃদেবী
কশ্যপ হলেন পিতা।
সূর্যালোকে থাকেন তিনি
রবি অধিপতি
সপ্তাশ্ববাহিত রথে চলেন
অরুণ হলেন সারথি।
আকাশ পথে ভ্রমণ করেন
লক্ষ্য চতুর্দিক
সাতটি অশ্ব সাত রঙের
রংধনুর প্রতীক।
শঙ্খ,চক্র,ধনুক ও বাণ
সূর্যদেবের হাতে
তিনি হলেন সূর্য নারায়ণ
বৈষ্ণব মতে।
সূর্যদেব একমাত্র দেবতা
প্রত্যক্ষ দর্শন করি
ওম্ শ্রী সূর্যায় নমঃ নমঃ
দিবারাত্র স্মরি।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


