সময়ের সুতো - নন্দিতা ধর নট্ট

0
𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ সময়ের সুতো 
লিখেছেন: ֎ নন্দিতা ধর নট্ট ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
যখন অনুভূতি গুলোর হত্যা করা হয় তখন কোন আদালতে বিচার চায় প্রাণ। যখন বিশ্বাসের মোড়কে অবিশ্বাসী অন্তর্ঘাত বিরাজ করে-- তখন এই প্রাণ কি করে....
ক্রমবর্ধমান ক্রমশ অন্ধকারাচ্ছন্ন নিমজ্জণ, অদৃশ্য অনুভূতিই সারম্বরে
খেলে চলেছে তাসের ঘরের খেলা।
দায়ভার আজ ব‍্যয়ভার! সময় চায় 
হিসেব। জীবন আজ চৌবাচ্চার অংকের মতো.....
সব অংক মেলেনা, মেলেনি সময় সম্পর্কের অটুট বন্ধনের ভাঙচুরের হিসেব। ক্রমবর্ধমান গতিতে ছুটছে অবক্ষয়ের চাকা। অপেক্ষায় কেউ রয়েছেন হাজার জোনাকীর আলো জ্বেলে যিনি করবেন অবসান জমাট অন্ধকারের। এই বিশ্বাসটুকুই সম্বল। জানি এই সংসার একটা রঙ্গমঞ্চ আর আমরা কাঠপুতলী। 
আস্থা অনাস্থার কারাগার আজ সংসার সৌধ।
কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে গেল 
কত অর্থবহ সম্পর্ক আজ অসার অর্থহীন। আমরা ভুলে যাই সংসারকে অসারও বলা হয়।  
 ভুলে যাই জীবনের গল্পটা সাজানো ফুলদানীর ফুল নয়। 
ভুলে যাই সংসারকে সমুদ্র বলা হয় সংসারে ওঠে ঝড় আছড়ে পড়ে ঢেউ কখনো তট হারায় কখনো সমুদ্র মাঝে বিলীন হয়। উত্তাল হয়ে ছড়ায় লেলিহান লাভা। পুড়ে খাাঁক হয় হৃদয়ের অন্তঃস্থল।
ভুলে গিয়েছি প্রয়োজন শেষে তুমি খোলামকুচি।  
🆃 🅷 🅰 🅽 🅺   🆈 🅾 🆄

আমাদের ফেসবুক পরিবারের যুক্ত থাকুন!!

লেখা পাঠানা:-  +916289281406

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top