𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ হায়রে সভ্য সমাজ ❀
লিখেছেন: ֎ প্রবীর রায় ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
যদি আদিম যুগে যাই
মানুষের সঙ্গে পশুর মরণ লড়াই,
সেখানে দেখতে পাই।
গাছের কোঠরে অথবা গুহায় করত বাস
তাদের বাঁচার ছিলনা কোন আশ,
বজ্রসহ বৃষ্টি হলেই সর্বনাশ।
নদীতে মুখ দিয়ে জল খেতো,
কাঁচা মাংস খেত।
পশুর চামড়া বা গাছের ছাল পরিধান করত।
শীত অথবা গ্রীষ্মে কষ্ট পেত।
মানুষ পেয়েছে উন্নত বাড়ি
পেয়েছে উন্নত বস্ত্র,দামি শাড়ি।
আজ দুর হতে দিগন্তে দিচ্ছে পাড়ি।
তবু কেন স্বার্থ হিংসার ছড়াছড়ি?
জ্ঞানের অহংকার করি
আমরা পরশ্রীকাতরতায় ডুবে মরি ,
কেউ উপরে থাকলে তার পা টেনে ধরি।
হায়রে সভ্য সমাজ!
অন্যের উন্নতিতে কপালে ভাঁজ
নয় কী সভ্য সমাজের লাজ?
সেই পুরনো ইতিহাসে যদি ফিরে যাই
আমি তো লজ্জা পাই।
""সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।""
তবে কেন এত আমিত্বের লড়াই?
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


