হার জিত - জ্যোৎস্না দত্ত

0
𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ হার জিত 
লিখেছেন: ֎ জ্যোৎস্না দত্ত ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱

একটা গল্প বলি সত্যি তো এই গুলোকে তো গল্পই বলা হয়। যেগুলো কখনো পূর্ণতা পায় না তাকে তো গল্পই বলা হয় তেমনি আজ একটি গল্প বলি।

ছেলেটি মেয়েটিকে বারবার বলতো, জিজ্ঞেস করত, কিরে তুই আমাকে ভালবাসিস সত্যি ভালবাসিস !মেয়েটা বলতো হুম, আবার ছেলেটা বলতো আচ্ছা কতটা ভালবাসিস! মেয়েটা তখন একটু বিরক্ত গলায় বলতো আচ্ছা তুই কেন এতবার জিজ্ঞেস করিস ভালোবাসি ভালোবাসি কিনা! তুই বোধহয় বাসিস না, তোর মনে বোধহয় আমার জন্য ভালোবাসা নেই তাই আমাকে জিজ্ঞেস করিস বারবার। ছেলেটা মেয়েটাকে বলে, আচ্ছা তোর বলতে কি হয়! বললে তবেই তো বোঝা যায়, মেয়েটা তখন বলে ভালোবাসা কি কখনো বোঝানো যায়, দেখানো যায় !তোর কি আমার উপরে বিশ্বাস নেই! আমার ভালোবাসা তোর অনুভব হয় না, যদি অনুভব না হয় তাহলে তো আমি বলবো তুই আমাকে ভালবাসিস না। ভালোবাসা কখনো বলে হয়! এই দেখ না, দুদিন আগেও আমরা অপরিচিত ছিলাম, কেউ কাউকে চিনতাম না হঠাৎ করে ফোনে ফেসবুক ফ্রেন্ড হলি তারপরে তোর মেসেজ শুরু হল, whatsapp নাম্বার চাইলে এরই মধ্যে তুই শুধু ভালবাসা ভালবাসা, কেন বলে যাচ্ছিস একটু সময় দে। তুই নিজেকে বোঝার আর আমাকে বোঝার। তুই শুধু ভালোবাসি ভালোবাসি কিনা জিজ্ঞেস করতে থাকিস ,যখন তোর অনুভবে আমি নেই তখন তো তুই আমাকে ভালবাসিস না। তবে আমাকে কেন জিজ্ঞেস করিস, যখন জিজ্ঞেস করেছিস তখন তো শুনতে হবে- জানিস যেদিন থেকে তুই মেসেজ করা শুরু করেছিস আমি ফোনটাকে বারবার হাতে নেই ,তোর হোয়াটসঅ্যাপ ডিপি দেখি, তোর হোয়াটসঅ্যাপে কোন মেসেজ এলো কিনা দেখি, দেখতেই থাকি কিন্তু তোর যখন ইচ্ছে তখন করিস যখন ইচ্ছা না তখন করিস না। ছেলেটা অমনি মেয়েটাকে বললো, আচ্ছা তুই আমাকে বিয়ে করবি ,তুই আমার হাত ধরে চলে আসতে পারবি তোর ঘর ছেড়ে। মেয়েটা বলল পাগলামি তোর, সব পাগলামি। হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে ফোন করা মেসেজ করা বন্ধ করে দিল। মেয়েটা একদিন দুদিন তিনদিন চারদিন করে প্রায় ২০-২৫ দিন কাটিয়ে দিল কোন মেসেজ না পেয়ে বারবার ফোন করল ছেলেটাকে। ফোন রিসিভ করল না। এতবার ফোন করাতে একবার ফোনটা রিসিভ করে বলল আমি এখন ভীষণ ব্যস্ত। এখন ফোন করিস না ,যখন আমি ফ্রি হবো তখন ফোন করিস । মেয়েটা অনেক সময় ধরে গুমড়ে গুমড়ে কাঁদলো। ভাবলো, এইতো সেদিন কার কথা ,কত ফোনে কথা, কত ভিডিও কল ,মেসেজ ,আমাকে না দেখে থাকতেই পারতো না যে, যার ঘুম আসতো না হঠাৎ করে বদলে গেল কি এমন হলো। মেয়েটা ভাবতে থাকলো ,কই আমি তো কিছু করিনি, আমি তো ওর ভালোই চেয়েছিলাম । ওর সব কথাগুলো মনে করতে থাকলো এক এক করে, তারপর হঠাৎ করে ছেলেটার একটা কথা ওর মাথায় এল- ছেলেটা একদিন বলেছিল মেয়েটিকে। ভালোবাসা মানে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া ,আমি তো ওকে কিছু দিতে পারিনি, আর ভালোবাসা যদি এরকম চাওয়া পাওয়া হয় তাহলে আমি কেন কাঁদছি ?মেয়েটা নিজের কাছে নিজে প্রশ্ন করল ,উত্তর নিজেই খুঁজে বার করল, যে ভালোবাসার মধ্যে চাওয়া -পাওয়া ,দেওয়া নেওয়া থাকবে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। ও তো আমাকে কখনো ভালবাসনি তাহলে ,আমি কাঁদছি কার জন্য ।মিথ্যে ভালোবাসার জন্য কেউ কাঁদে! সেদিন মেয়েটি নিজেকে নিজের মনকে শক্ত করল ,প্রতিজ্ঞা করলো আমার ভালবাসা এত ঠুনকো নয় ,আমি আমার ভালবাসাকে খুব যত্নে রেখে দিলাম ,যদি কোনদিন সত্যিকারে কোন ভালোবাসা এসে আমার হৃদয়ের দরজায় কড়া নাড়ে সেদিন আমি উজাড় করব আমার ভালোবাসা তার কাছে। আমি এইরকম ঠুনকো ভালোবাসার কাছে আমার ভালবাসাকে হারতে দেব না। জিতে গেল মেয়েটা । ছেলেটা হয়তো মনে মনে ভাববে আমি জিতে গেছি। দু চারদিন কথা বলেছি, গল্প করেছি ,আমি জিতে গেছি। আসলে জিতেছে মেয়েটা। জিতেছে তার সত্যিকারের ভালোবাসা।
হার জিত - জ্যোৎস্না দত্ত
🆃 🅷 🅰 🅽 🅺   🆈 🅾 🆄

আমাদের ফেসবুক পরিবারের যুক্ত থাকুন!!

লেখা পাঠানা:-  +916289281406

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top