𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ আমার কিছু নেই ❀
লিখেছেন: ֎ সুজিত সাধুখা ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
আমার নাকি গার্ল ফ্রেন্ড নেই,
হৃদয় বিক্রির দেশে রয়েছি।
গবাদি পশুর মতো জবাই হয়,
হৃদয়ের ব্যবচ্ছেদ অহরহ।
তাই হয়তো গার্ল ফ্রেন্ড নেই।
আমার নাকি ভ্যালেন্টাইন ডে নেই,
ঘুমের দেশে রয়েছি।
গোলাপের কাঁটার মতো বিদ্ধ হয়,
ভালোবাসার কাবাব প্রতিনিয়ত।
তাই হয়তো ভ্যালেন্টাইন ডে নেই।
আমার নাকি চাকরি নেই,
চাকরি বিক্রির দেশে রয়েছি।
চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয়,
চাকরির জন্য মাথা নত রোজ।
তাই হয়তো চাকরি নেই।
আমার নাকি কেউ নেই,
অর্থহীন,অর্থকষ্টে রয়েছি।
অর্থ না থাকলেই কষ্টে থাকতে হয়।
কেউ পাশে থাকে না কোনোদিন।
তাই হয়তো আমার কেউ নেই।
প্রেমিকা,ভালোবাসা,চাকরি,অর্থ,
যার নেই,তার কেউ নেই,কিছু নেই।
বন্ধুরা,তোরা বলে যা,আমার কিছু নেই।
সত্যি আমার কিছুই নেই।।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


