𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ প্রিয়তম ❀
লিখেছেন: ֎ সুজিত সাধুখা ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিক ই,একটা গাছ আছে।
যে রোজ অক্সিজেন দেয়,
জীবনের কার্বন গুলো পরিত্যাগ করে বাঁচতে শেখায়।
তোমার সাথে আমার রোজ দেখা হয় না,কথা ও হয় না নিয়মিত।
তবু আমরা রোজ দুজন কে দেখি,কথা বলি মনের আয়নায়।
তোমার সাথে একসাথে থাকা হয় না,তবু আমরা একসাথে একই ঘরে থাকি।আমাদের সাজানো পৃথিবীতে একা আমরা থাকি,আমাদের বাগিচায়।
তোমার সাথে এক যুগ পরে যখন দেখা হবে আমি বুড়ো হবো,তুমি ঝাপসা চশমায় কাছে এসে মুখে মুখ ঘষে বলবে "এখনও তোমায় ভালোবাসি।শুধু তোমায় ভালোবাসি,হে প্রিয়তম।"
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


