প্রশ্ন
প্রিয়জিৎ ভৌমিক
সুখকে বলেছি কাল জাগতে আবার,
দুঃখ ভোলার আগে।
মনকে বলেছি আজ দরজা খুলতে,
সুখকে আহ্বান করে।
প্রেমকে বলেছি জেগে থাকো,
ভালবাসা মনে রাখ।
নিজেকে বলি,খোলস ছাড়,
যদি দুঃখকে ভূলতে পার।
রাতে কিছু মনে করে
স্বপ্নকে প্রশ্ন কোরেছি,
সত্যি হবে কি?
তখন আকাশ বললো ডেকে
রাত ফুরালেই দিন।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


