নির্জন সৈকতবাস
সুজিত সাধুখা
বিষাদ ছায়া ঘেরা,
নিবিড় আলোর রেখা।
ওই দূর দ্বীপে কেহ নেই,
শুধু তুমি আমি ছাড়া।
প্রান্তর যেখানে শেষ,
সেখানে রয়েছি বেশ।
নিবিড় ঘন জঙ্গলকে সঙ্গী করে।
মায়া মৃগ গেলো চলে,
বন্ধু হলো সকল প্রাণী সদল বলে।
তুমি আমি মিলে মিশে একাকার,
ভালোবেসে নির্জন নীল সৈকতবাস।।
![]() |
| কবি নির্জন সৈকতবাস |
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


