আলো-আঁধারি
কুহেলী বিশ্বাস
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম,
আলো-আঁধারি খেলায় মাতে মন।
আঁধারের মাঝে আলোর প্রতীক্ষা,
তবুও দিশেহারা মন করে উচাটন।
অন্ধকারে আলোর দিশা খুঁজে মরি,
ছায়া তার সাথে সাথে পথ চলে।
প্রদীপের চারিপাশে আলোর বেষ্টনী,
নিচে আঁধার চুপিচুপি কথা বলে।
পথের নিশান আমি খুঁজে নাহি পাই,
মন হারিয়ে কোন বনে ছুটে যাই।
ছুটে চলি তেপান্তরের ঘূর্ণি হাওয়ায়,
মহাশূন্য ডাকে ওরে আয়- আয়।
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


