ঋণ
সুজিত সাধুখা
আজীবন শুধু ঋণ করে গেছি
শুকনো কাঠের মত জীবন,
ফেলে দেওয়া আসবাব হয়ে,
বার্ধক্য নিয়ে বেঁচে আছি।
জীবন ছুটেছে কচ্ছপের মতো,
ইট,কাঠ জঙ্গলের দেওয়ালে পিঠ,
সুড়ঙ্গ ভেদী পিপড়ের মতো লাইন,
এগিয়ে চলেছি মৃত উপত্যকার খাদে।
ঋণের উপর ঋণ,ধার করা জীবন,
নষ্টনীড় সংসার,মলিন বসন।
ফেলে যাওয়া কান্না ধুয়ে দেয় সময়,
হৃদয় মাঝে আকীর্ণ ঋণ তোমার জন্য।
![]() |
| সুজিত সাধুখা |
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


