কবির কল্পনা
ডাঃ বিশ্বনাথ মহুরী
কতোকালএ জগতে
কবিগণ তব মতে
লিখে যায় কত নানা ছন্দ,
, একজোটে প্রাণখুলে
ঈর্শ্বা, দ্বিধা, দ্বন্দ্ব ভুলে,
কবিগণ পাই যে আনন্দ।
মিলিমিশি লিখি, কতো
নীতি কথা, মনোমতো
সাথে করি কালি কলম মন,
ধন্য ধন্য তুমি কবিতা,
তুমিই তো সবার মিতা,
কবিগনের হও আপনজন।
তোমায় নিয়ে কত কথা,
সুখ-দুঃখ গল্পগাঁথা,
মন কোথায় যাই যে হারিয়ে,
হৃদয়ের কলরব
প্রতিবাদী কত সব,
অন্যায়ে দু'পায় মাড়িয়ে।
জগত ছাড়িয়ে যবে
সত্য জানি যেতে হবে,
ইচ্ছা কত বাঁচার স্বপন,
আমার কবিতাখানি
কেহ তো পড়িবে জানি,
তাই থাকি তোমাকেই মগন।
তুমি মোর প্রান সখা,
জানিনা হবে কি দেখা
পরজনমে যেন তোমাকেই পাই,
আবার আসিব ফিরি,
কতশত ভাঙ্গি সিঁড়ি,
কভু যেন তোমায় না হারাই।
![]() |
| ডাঃ বিশ্বনাথ মহুরী |
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


