আমার জন্মভূমি
ফজল-এ-এলাহি
জন্মভূমি নওয়াপাড়া গ্রামের বাড়ি,
আম বাগান আর তাল গাছেদের সারি।
হনুমানরা দাপিয়ে বেড়াই-
সকাল থেকে সন্ধে,
মাঘ ফাগুনের বাতাস মাতে-
আম্র মুকুল গন্ধে।
রাজহংস ছুটছে জোরে,
লম্বা গলায় আওয়াজ করে।
পেয়ারা গাছে বাদুড় মাতে রাত্রি এলে,
আজান ভোরে যাই চলে কয়েকটি ফল ফেলে।
শীতের সকাল খেজুর রস মাটির ভাঁড়ে ভাঁড়ে,
গ্রীষ্মকালে তালপাতার হাত পাখা নাড়ে।
বামুন দিঘীর পুকুর জলে জাল ফেলেছে জেলে,
সারা দুপুর সাঁতার কাটে বাই পাড়াদের ছেলে।
বাঁধ ভেসে যায় বিলের জমি বর্ষা এলে,
মাল পাড়াদের বৌ মেয়েরা মাছ ধরতে যাবে চলে
মিঞাবাড়ি কিনবে মাছ কয় পুয়া চাল দিয়ে
বাড়ি গিয়ে চড়াবে ভাত বেলা পড়ে গিয়ে।
মাঠের ফসল আসছে বাড়ি,
বোঝাই করে গরুর গাড়ি।
কচুরিপানার ফুলে ভরে আছে শিমল পুকুর,
লোক চলেছে হাট বাজারে কেউ পাঁচগ্রাম কেউ লোহাপুর
![]() |
| ফজল-এ-এলাহি |
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


