মাটির কান্না
তৃপ্তি রায়
জীবনের গুরু দায়িত্ব এখনো নিতে শেখেনি
সকালের নরম রোদে,
তবু দুর্বল শিকড়ের সংগৃহীত রসদে মাথা নাড়ে বাতাসে।
ট্যাপকলের অবিরাম বয়ে চলা জলে
পিচ্ছিল শ্যাওলার বিস্তার,
শুকনো ডিবির উপর হেদিয়ে মরে নয়নতারা
একটু জলের জন্য।
পৃথিবীর জলতলের গভীরতা নিয়ে চলছে গবেষণা,
নিঃশেষিত রসদের উপর ভরসা হারিয়ে শুকিয়ে যাচ্ছে
সবুজ লতা গুল্ম থেকে বৃক্ষরাজি।
পৃথিবী ছেড়ে যেতে যেতে
গর্ভবতী ফসল তার ভাবি সন্তানের দায়িত্ব
মাটির উপর ন্যস্ত করতে চাই।
মাটি কাঁদে, তার পালিত সন্তানের জন্য
এক ফোঁটা জল ভিক্ষে ক'রে
সুসভ্যতার দরজায়।
বোশেখের তপ্ত দুপুরে ঠান্ডা ঘরে
ভাতঘুমে মগ্ন পুরো শহর।
![]() |
| তৃপ্তি রায় |
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


