কবিতা | ফাটা আয়না | অনিন্দিতা দাস

0

 ফাটা আয়না

অনিন্দিতা দাস


চারিদিকে ধোঁকা, শুধু ধোঁকা।

'বিশ্বাস' শব্দটা বড়োই ধোঁকা!

চোখ বুজে নয়,খোলা চোখে দেখো,

সম্পর্কের ভাঁজগুলোতে নোনা ধরে যায়,অলক্ষ্যে।

অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন,

সযত্নে তুলে রাখা দামী শাড়ির মতো,

ভাঁজে ভাঁজে ফেটে যায় নিঃশব্দে।

হঠাৎই বিশ্রী রূপ বের করে 

হতভম্ব করে দেয়,

অপদস্থ করে সর্বসমক্ষে।

ভালবাসা-আল্লাদ-আসক্তি

শুধু যেন দুদিনের।

হুস করে ফুরিয়ে যায়,

মিলিয়ে যায় হাওয়ায়,

দিল্লি কা লাড্ডু।

পড়ে থাকে বিরক্তি,তিক্ততা,তিতিক্ষা।

যেসব ভালোবাসা গভীরে শেকড় মেলে,

সেগুলো স্থায়ী হয়,কর্তব্যের বন্ধনে।

দায়িত্বের ওজন চাপিয়ে নিজস্ব

কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহ যেন।

কক্ষ চ্যুত হলেই ,আর পাবে না।

হারিয়ে যাবে আলোকবর্ষ ব্যবধানে।

একে অন্যের কাছে প্রত্যাশা হয়তো বেশিই জন্মে যায়।

পারস্পরিক নির্ভরশীলতা।

মূল্যায়ন করতে পারে না কেউ কেউ।

নিজের চাহিদার মাপে বিচার করে হেয় করে কাছের মানুষকে।

সেই এক সুক্ষ্ম চির ফাট

বাড়তে বেশিক্ষন লাগেনা।

ভাঙা কাঁচ জোড়া দিয়ে

সাময়িক গোটা করলেও

ফাটা দাগ কোনোদিন যায় না।

ফাটা আয়নায় অজস্র প্রতিবিম্বর

কোনটি সঠিক বোঝা মুশকিল।

মুখ দেখতে নেই তাই ফাটা আয়নায়।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top