আয়না বৃষ্টি
অমরেন্দ্র কালাপাহাড়
আকাশ ভেঙ্গে আয়না বৃষ্টি
ঝম ঝমাঝম করে,
লাজুক দুষ্টু মেয়ের নুপুর
বাজুক দুচোখ ভরে!
আয়না বৃষ্টি চাতক চোখে
সলজ্জ সে দৃষ্টি,
খোঁপা চুঁয়ে পড়ুক বারি
টপ টপাটপ মিষ্টি!
লাল চেলিতে সাজবে সে আজ
চিকন শাড়ির সজ্জা,
ধুক পুক হৃদ শুনবো তারি
বৃষ্টি ভেজা লজ্জা!
আয়না বৃষ্টি মাঠ ঘাট ভেঙে
সবুজ বনকে ছুঁয়ে,
বৃষ্টির মাঝে হারাবো মন
স্বপ্ন মধুর ভুঁয়ে!
এই হাপিত্যেশ ভাল্গেনা আর
কেন এমন করিস,
দুষ্টু মিষ্টি ওই দুচোখ
একটু সুখে ভরিস!


