কবিতার পাখী
প্রিয়জিৎ ভৌমিক
আমার কবিতার পাখী
শব্দের পালকে ঢাকা,
উড়ে আসে মনের বাগানে।
আমি ধরে ফেলি কলমে।
শুধুই ছটফট পালক ঝাপটে,
ঝরে যায় কল্পনার পালক।
পাখী ডানা মেলে চেয়ে থাকে,
বাক্যের ইমারত দেখবে বলে।
আমি ছেড়ে দিই কবিতার পাখী,
খাতার সাদা চাদরে।
দেখি শব্দেরা তখনো খেলা করে ,
বাক্যের ইমারত দেখবে বলে।


