কবিতা | আমার তুমি | কুহেলী বিশ্বাস

0

 "আমার তুমি"

কুহেলী বিশ্বাস

আমি জানতে চাইবো না তোমার অতীতেকে

ওসবে আমার মাথা ব্যাথা নেই।

তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে কিনা,

সেসব বিষয়ে কোনো কৌতুহল নেই।

জেনো খুশি থাকবো আমি তোমার খুশিতেই,

শুধু দুটো কথা তোমাকে বলতে চাই।

কখনও উদাসী মনে একাকীত্ব বোধ করলে,

আমায় একটু ডেকো ক্ষতি কিছু নাই।

আমাকে ভালো না বাসলেও চলেবে,

তুমি ভালো থেকো - মন থেকেই চাই।

তোমার পাশের বালিশে একটু জায়গা দিও,

এছাড়া আর কোনকিছু চাইবার নাই।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top