কবিতা | আয়না | মানসী ভট্টাচার্য্য

0

 আয়না

মানসী ভট্টাচার্য্য

আমি? এটা ছেড়ে ওটা করি_
বসে থেকে নেই যে জল্পনা।
আজ শুরু হোল, লেখনীতে
মন আর ভাষার আলপনা!
আমি শুধু ভাবি_ওরা এতকিছু
করে কিভাবে?
আমার তো ভোর থেকে রাত
হয় রুটিন মেলাতে।
ওরা ঠিক বুঝে চলে এটা_
থাক পড়ে, পরে হবে' খন
আমি ই বেটা উজবুক,
সময়ের সাথে ছুট,
দি প্রাণপণ!
থাম,থাম! যাবি কোথা?
চুঁয়ে চুঁয়ে রস হল খালি
জিরিয়ে নে দণ্ড দুই_
মুছে ফেল হাতে মুখে কালি।
দেখতো আর্শিতে এসে____
এ আনন কার তরে লাল!
রূপ রস গন্ধে ভরা,এ নারী কে
ফিরিয়ে দে সকাল_বিকাল ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top