বিবর্ণ ধর্ম
রোকিয়া
যুগের পরিবর্তন এখন ধ্বংসের সম্মুখে
ধর্মে ফুঁ দিলে আগুন ধেঁয়ে আসে,
মনুষ্যত্ব বিবেক কঠিন ধর্মে মাথানত করেছে
পৃথিবীর অনুভব অনুভূতিতে ঘোর অন্ধকার,
ধর্মের নামে সন্ত্রাসকে করছে বরণ
ধুলোর গন্ধে প্রতিবিম্ব নগ্নতার স্তুপে হরণ।
ঝুমকো ধর্মের মন ভুলে যায়
দিন শেষে ভাত খিদে মেটায়
উলঙ্গ দেশের ধর্ম আমি আঁশটে
গন্ধের মিছিলে বাস্তবের মাটি খুঁজি।
এই ধর্ম অগ্ন্যুৎপাতে দগ্ধ মনের ভাঙ্গন
সমস্ত পবিত্রতায় কলঙ্ক লাগিয়ে!
ধর্মগ্রন্থ গুলি কে গিলে খায় নরপশু হয়ে
ধর্ম লীলা অন্ধ কীর্তন ছোবলে;
কত মহাপুরুষের চরিত্রকে
শকুনের অক্ষি যুগল দিয়ে হরণ করে।
ধর্ম এখন অ্যালকোহল আর যৌনতা
স্বীকার করে রাস্তাঘাটে,
খিদেয় কাঁদে ছোট্ট মেয়ে
নুন আনতে পান্তা ফুরায়
দুধের বদল মদ খেয়ে....
আমরা করবো ধর্মের লড়াই।
তোমরা বলো আমরা ধর্ম মানি
তবে কেন ধর্ম ডাস্টবিনে ঘুমায়!
স্বচ্ছ হিন্দু স্বচ্ছ মুসলিম দুটোই এখন
লাঞ্চিত বঞ্চিত ও নির্যাতন হয়ে ফুটপথে রয়
ভাত খুঁটে খায় আর ডাস্টবিনে
ধর্মগুলোকে লাথিমেরে থুথু দিয়ে ছবি এঁকে যায়।
ঈশ্বর এখন নাকে তেল দিয়ে কেন ঘুমায়?
দহন পীড়ন শোষন মানুষের আর্তনাদ
শোষনের নামে ত্রাণ পোষন করে,
আমি ধর্ম গুরু -আমি ধর্ম নাহি মানি
এটাই এখন বিবর্ণ ধর্মের রুপ কাঠি।


