শঙ্খ শূন্যতা - বিশ্বনাথ চৌধুরী

0
শঙ্খ শূন্যতা
বিশ্বনাথ চৌধুরী

স্বল্প ভাষী চূড়ান্ত ভদ্রতায় মোড়া
এক মানুষ ছিলে তুমি শঙ্খ।
তোমার কলমে মুগ্ধ ছিল
শিশু থেকে বৃদ্ধ।
তোমার সরল রচনায় 
ফুটে উঠত প্রকৃত মানুষ।
তুমি ছিলে সাহিত্যের এক অভিভাবক
নতুনদের দিতে উৎসাহ আর
এগিয়ে যাওয়ার রসদ।
চলে গেলে অসময়ে আমাদের ছেড়ে।
হারিয়েছি সুনীল আর শক্তিকে
এবার হারালাম তোমায়।
আমরা অনাথ হলাম।
চিরদিন তোমায় খুঁজে বেড়াব
বৃক্ষের শাখায় আর অনন্ত নীল আকাশে।
তুমি তারা হয়ে দেখবে
আর বর্ষণ করবে আশীর্বাদ।
আমরা স্নাত হব আর মনের ফ্রেমে
বাঁধিয়ে রাখব তোমায় চিরকাল।
ভুলব না কোনোদিন।

( কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে )
শঙ্খ শূন্যতা - বিশ্বনাথ চৌধুরী


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

এইখানে ক্লিক করুন 👇👇
4/sidebar/অনুগল্প

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top